বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গ্লাভস হাতে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেট ইতিহাসে গৌরবের একটি নাম। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ান ডে) অধিনায়ক। কঠিন সব পরিস্থিতির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা এক ‘টাইগার’। ক্রিকেট প্রেমী তথা দেশবাসীর কাছে তার জনপ্রিয়তা অনেক। জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ার পর নড়াইলের নিজের গ্রাম ছেড়ে ঢাকায় পারি জমিয়েছেন। তাই এ শহর এখন তার কাছে ভালোবাসার এক জনপদে পরিণত হয়েছে। 

কিন্তু শহরের সার্বিক পরিবেশ তথা অপরিছন্নতাকে মেনে নিতে পারছেন না তিনিও। যত্রতত্র ময়লা আর আবর্জনা ভাগাড়! তবে জাতি হিসেবে বাঙালি মানসিকভাবে শক্তিশালী হওয়ায় হতাশা তাকে কখনো কাবু করতে পারেনি। তাই প্রিয় এ জনপদকে ভালোবেসে গ্লাভস হাতে তিনি নেমে পড়েছেন পরিচ্ছন্নতার কাজে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আহ্বানে সাড়া দিয়েই মাশরাফি বিন মর্তুজা করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পোশাক পরে নগরীর রাস্তা পরিষ্কারে অংশ নিয়েছেন। 

শনিবার রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে ডিএসসিসি আয়োজিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উদ্বোধন শেষে তিনি পরিচ্ছন্নতার এ কাজে অংশ নেন। তার সঙ্গে পরিচ্ছন্নতার কাজে আরো অংশ নেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান নিয়াজী প্রমুখ। 

এসময় মাশরাফিকে পেয়ে উপস্থিত সবাই তার নাম ধরে স্লোগান দিতে থাকে। কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই আবার ছবি-সেলফি তোলার জন্য ব্যাকুল হয়ে পড়েন। উপস্থিত দর্শকদের অনেকেই রাস্তা পরিষ্কারে নেমে পড়েন। তার সঙ্গে মন্ত্রী মোস্তফা কামাল, মেয়র সাঈদক খোনসহ করপোরেশনের সব কর্মকর্তা এবং দর্শকদের অনেকেই পরিচ্ছন্ন কর্মীদের পোশাক পরে রাস্তায় নেমে পড়েন।

এর আগে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক বলেন, ‘আমাদের স্লোগান ‘ঢাকা ক্লিন- টু থাউজেন্ট সিক্সটিন’। আমরা চাইলে সব পারি। জাতি হিসেবে আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী। আমাদের নগরীকে আমরাই সাজাতে হবে।’

তিনি বলেন, ‘আমি যখন কুমিল্লা ভিকটোরিয়ায় খেলি। তখন আমার কাছে এ প্রস্তাবটি এসেছে। আজ এখানে আমার দলের অনেক ক্রিকেটার আসার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই আসতে পারেনি। এটা আমাদের কাজ। আমরাই পারি আমাদের এ নগরিকে পরিষ্কার রাখতে।’

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে