,

রূপনগরে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী কালা জনি নিহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর রূপনগরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি আল আমিন ওরফে কালা জনি ওরফে জনি সরকার (৩২) নিহত হয়েছেন।
শনিবার গভীর রাতে মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত আসামি আল আমিন ওরফে কালা জনি হত্যা, ধর্ষণসহ ১৫ মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর পেট্রোলটিম রাতে ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় সন্ত্রাসী দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হলে আসামি জনি নিহত হন। পরে নিহত জনির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির জানান, রূপনগর আবাসিক এলাকায় র‌্যাবের টহল দল রাস্তায় কয়েকজন যুবককে থামতে বললে তারা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে এক যুবক গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা