,

রাঙামাটিতে সড়ক-নৌপথ অবরোধ চলছে

news-image

 রাঙামাটি পৌরসভা নির্বাচনে কারচুপির প্রতিবাদে জনসংহতি সমিতির  (জেএসএস) ডাকে জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ চলছে। অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন রাঙামাটি ছেড়ে যায়নি। নৌপথেও কোনো লঞ্চ বা ছোট নৌকা উপজেলার উদ্দেশ্যে রাঙামাটি থেকে যায়নি।
 
এদিকে, দোকান-পাট খোলা থাকলেও শহরের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী মোতায়েন রয়েছে।
 
কোতোয়ালি থানার এসআই প্রিয়তোষ বড়–য়া জানান, সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে জেএসএসের অবরোধ চলছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে চরম অনিয়মের প্রতিবাদে ৩১ জানুয়ারি জেএসএস রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা