শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি পিছনে পড়ার কারণ মারাত্মক তিনটি ভুল

news-image

বিএনপি মারাত্মক তিনটি ভুল করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির তিনটি ভুলের মধ্যে রয়েছে-প্রথম ভুলটি হলো ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখাজী বাংলাদেশে সফরে আসার পর তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাক্ষাত করেননি। দ্বিতীয়টি হলো আরেকটি ভুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আমন্ত্রণ জানানোর পরও প্রধানমন্ত্রীর আহবানে সারা না দেওয়া। আর তৃতীয় মারাত্মক ভুল হলো অনেক বছর বিরোধী দলে থাকার পর বিএনপি পুন:গঠন হয়নি।
গতকাল শনিবার দৈনিক আমাদের অর্থনীতি কার্যালয় পরিদর্শন শেষে নিয়মিত বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ দত্ত প্রমুখ।

সাংবাদিকতায় রিপোর্টিং বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশটা মুলত পলিটিক্যাল  রিপোটিংয়ের জায়গা। অফিসে বসে না থেকে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে যেতে হবে। টেলিফোনে নয়, ঘটনাস্থলে গিয়ে স্বশরীরে রিপোর্টারদের সংবাদ সংগ্রহ করতে হবে। তাহলেই কেবল গুরুত্বপূর্ণ ও স্কোপ রির্পোট বেশি বেশি বের হয়ে আসবে। বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন তৈরিতেও গুরুত্ব দেন তিনি। ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্য, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যসহ আওয়ামী লীগ-বিএনপির রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

আসিফ নজরুল বলেন, এতদিন বিরোধী দলে আছে এরপরও বড় মিসটেক হলো দল পুন:গঠন করতে না পারা। এখন যারা ছাত্রদল যুবদল বা বিএনপি জেলা-উপজেলা মহানগরের দায়িত্বে আসেন তারা আগের নেতার দুর্বল, নিষ্ক্রীয় ও পলায়ন পর মনোবৃত্তি ঘটে, তাহলে নতুন নেতার আসার যদি আগের চেয়ে আরও খারাপ হয়ে থাকে তাহলে কি দরকার ছিল। নিদ্ধান্ত নেয়া ক্ষেত্রেও তাদের মিসটেক আছে। শোনা যায় বিএনপির সিদ্ধান্ত নেয় বিএনপির অফিসের কর্মচারিরা। এ সব কর্মচারিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রচুর প্রশ্ন আছে।  বেগম খালেদা জিয়ার যে সব কর্মচারি আছে তাদের তো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তারা নেতৃত্বকে ঝিইয়ে রাখে। সিদ্ধান্ত নিতে প্রভাব বিস্তার করে। এটিও দলের একটি ভরাডুবির কারণ। বিভিন্ন এলাকাতে সফর না করাও তাদের একটি অন্যতম মিসটেক। ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখাজী বাংলাদেশে সফরে আসার পর তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেখা করতে যানি। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ইচ্ছা-অনিচ্ছা অনেক কিছু নির্ণিত হয়। দ্বিতীয়টি হলো আরেকটি ভুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আমন্ত্রণ জানানোর পরও প্রধানমন্ত্রীর আহবানে সারা না দেওয়া। এ দুটি ক্ষেত্রে বেগম জিয়া কাদের পরামর্শে ভুল করেছেন তাদের আইডেন্টিফাই করা। কারণ জীবনে তাদের পরামর্শ না নেওয়া। তৃতীয় মারাÍক ভুল হলো বিএনপি পুন:গঠন করতে না পারা।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর প্রশংসা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জš§ না হলে ১৯৭১ সালে আমরা স্বাধীন হতাম না। বঙ্গবন্ধু যদি ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত দেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষার জন্যও এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন, যে ২৬ মার্চ থেকেই বাংলাদেশ প্রতিরোধ যুদ্ধ শুরু করতে পারেন। ১০ জানুয়ারি, ১৯৭২ সালের আগে পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করা রাজনৈতিক বালখিল্যতা ও হটকারি  ছাড়া কিছু নয়। এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে এটা করা হয়। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান  নিয়ে পাগল ছাড়া কেউ প্রশ্ন তোলে না ?
আসিফ নজরুল পৌর নির্বাচন সম্পর্কে বলেন, পৌর নির্বাচনে দৃশ্যমান কারচুপি হলেও অদৃশ্য কারচুপিও হয়েছে। তিনি বলেন, অন্তত তিনটি পর্যায়ে পৌরসভা নির্বাচনে দৃশ্যমান ও অদৃশ্যমান দুই রকমের কারচুপি হয়েছে। ভোটের আগে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে। প্রচারে বাধা দেয়া হয়েছে। ভয়ভীতি দেখিয়ে তাদের নৈতিক মনোবল ভেঙ্গে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পোলিং এজেন্টদের মামলার ভয়, কোনো কোনো ক্ষেত্রে টাকা দিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এরপর জালভোটের বন্দোবস্ত করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা প্রশাসনিক ক্যাডারের বলে তারা এসব ব্যাপারে কিছু বলেনি। আর নির্বাচন কমিশন বলেছে কারো কোনো আপত্তি থাকলে আদালতে যেতে। অর্থাৎ কোনো কোনো ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়লেও এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো তদন্ত করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পড়েছে যে ওসি, এসপি ও ডিসি পর্যন্ত নির্বাচন কমিশনের কথা শুনছেন। কারণ তারা জানেন নির্বাচন কমিশন কতদূর কি করতে পারবেন।