,

বছরের শুরুতেই হোঁচট খেল বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবার মুখোমুখি হয় এস্পানিওল ও বার্সেলোনা। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে এস্পানিওল। গোলশূন্য ড্র করার মধ্য দিয়ে বার্সেলোনার পয়েন্টে ভাগ বসিয়েছে তারা।
 
অবশ্য বলের ৭৩ ভাগ দখল ছিল কাতালানদের। আর ২৭ ভাগ ছিল এস্পানিওলের। গোলপোস্টে ১০টি দারুণ আক্রমণ শানায় লুইস এনরিকের শিষ্যরা। তার মধ্যে দুটো ছিল গোলমুখে। কিন্তু কোনোটিই প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেনি। ৫ টি কর্নারও পায় কাতালানরা। সেখান থেকেও কোনো সুবিধা নিতে পারেনি। সব মিলিয়ে দারুণ খেলেও পয়েন্ট খুইয়েছে মেসি-নেইমারদের বার্সা।
 
অবশ্য পয়েন্ট খোয়ালেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে তারা। ১৭ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বার্সা। সমসংখ্যক ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৯ জানুয়ারি ঘরের মাঠে গ্রানাডার মুখোমুখি হবে মেসি-নেইমাররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা