,

“ব্যাটে বলে মিললে নতুন ছবি”

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র জগতের এক অনন্য নাম অভিনেত্রী মৌসুমী। যিনি তার রূপে গুণে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। নব্বই দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি সমান জনপ্রিয়। ২২ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন দুই শতাধিক ছবি। গত বছরের ঈদেও মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ছবি ‘আশিকী’। শিগগির নিজেদের প্রোডাকশন হাউজ ‘স্বাধীন’ থেকে নির্মাণ করবেন পরবর্তী ছবি।

অভিনেত্রী মৌসুমী তার বর্তমান পথচলা নিয়ে বলেন, ‘আমাকে হয়তো নতুন করে এখন কোনো পরিচালক ভাবছে না, হয়তো এজন্য ছবি করছি না। আর আমার প্রোডাকশন হাউজ আছে। সেখানে আমিসহ আমার টিম নিয়মিত কাজ করছি। শিগগিরই স্বাধীন প্রোডাকশন হাউজ থেকে আমি ও সানি একসঙ্গে একটি ছবিতে কাজ শুরু করবো। ব্যাটে বলে মিললে নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবি সাইনও করেছি, মানে পাকা কথা দিয়েছি। স্ক্রিপ্ট রেডি হলে কাজ শুরু করবো।’

এছাড়া ‘রাত্রীর যাত্রী’ ছবির কাজ বিষয়ে তিনি বলেন, ‘একটু কাজ বাকি আছে। এ ছবিতে আমার চরিত্রের নাম ময়না। এ ছবিটিতে একটি মেয়ের জার্নি দেখানো হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা