,

আখাউড়ায় মেয়রকে আইনমন্ত্রীর ভিন্নধর্মী উপহার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা কাজল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে উপহার হিসেবে আখাউড়ায় একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক। এর ফলে ৭ জানুয়ারি থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবারিত করবে।পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুক্রবার রাতে ঢাকায় আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের সঙ্গে দেখা করে নব-নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজল সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আখাউড়া পৌরসভাবাসী আমাকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করায় উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করেছেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট আখাউড়ায় অনুষ্ঠিত একটি সমাবেশে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে আখাউড়াবাসীকে আশ্বস্ত করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা