,

যত বড় গডফাদার হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মাদক ব্যবসার সাথে যত বড় গডফাদার জড়িত থাকুক না কেন সরকার কোনো ভাবেই তাদের ছাড় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
‘দেশব্যাপী মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস’ উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিয়াম ল্যারেটরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে কথা বলেন সেটা রক্ষা করেন। দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নিজ দলের লোকজনের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেয়ার নজির দেখিয়েছেন।
তিনি বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে। চলমান প্রক্রিয়ার এ তালিকাটি প্রতিনিয়ত হালনাগাদও করা হয়। মিয়ানমার তাদের দেশে থাকা ইয়াবা কারখানাগুলো ধ্বংস করার ব্যাপারে কথা দিয়েছে বলেও জানান মন্ত্রী।
একই সভায় ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবার গডফাদার’ সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি বক্তব্য রাখতে গিয়ে ঘোষণা দেন, আমাকে কেউ ইয়াবা ব্যবসায়ী প্রমাণ করতে পারলে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করবো।
ইয়াবা ব্যবসার সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকরা জড়িত দাবি করে তিনি বলেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযানে উদ্ধার করা ইয়াবা সাংবাদিকদের কাছে বিক্রি করা হয়। আর সাংবাদিকরা ওইসব ইয়াবা ঢাকা-চট্টগ্রাম নিয়ে গিয়ে পাচার করে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী বদি ছাড়াও কয়েকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা