,

সাফের আগামী আসর বাংলাদেশে

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর বসতে যাচ্ছে বাংলাদেশে।শনিবার ভারতের কেরালায় সাফ কংগ্রেসের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।বৈঠকে এ বছরের শেষে ঢাকায় সাফ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ তথ্য জানান। তিনি আরো জানান, আগামী আগস্ট মাসে ভারতে সাফ মহিলা ফুটবলের আসর বসবে।
সাফের ১২তম সেই আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম একরকম চূড়ান্ত হয়ে ছিলো।ভারতের কেরালায় সাফের ১১তম আসর চলছে। এতে তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে সান্ত্বনার জয় নিয়ে ফিরেছেন মামুনুলরা।
উল্লেখ্য, এর আগে ২০০৩ ও ২০০৯ সালে দুইবার দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় এ আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা