,

জনগণ জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে না : এরশাদ

news-image

নিউজ ডেস্ক : জনগণ জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল মনে করে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, 'আমি প্রধানমন্ত্রীর বিশেষদূত। সরকারে আমাদের মন্ত্রিত্ব রয়েছে। এতে জাতীয় পার্টির ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। দেশের জনগণ আমাদের প্রধান বিরোধী দল মনে করে না।'
তিনি বলেন, ইমেজ সংকটের কারণেই জাতীয় পার্টি পৌরসভা নির্বাচনে ভালো করতে পারেনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পার্টির মহানগর কার্যালয়ে দলের কোন মন্ত্রীরা বসেন না। এমপিদের বসতে বলেছি, তারাও কেউ আসেন না।
এ সময় দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় মঞ্চে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা