,

চলতি সপ্তাহেই প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

news-image

ডেস্ক রিপোর্ট : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল এ সপ্তাহেই প্রকাশ করা হবে। ইত্যেমধ্যে এ ফল চূড়ান্ত হয়েছে বলে  নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সূত্র জানায়, ১ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও সিলেটের একটি জেলার মৌখিক পরীক্ষার ফল দেরিতে আসায় বিলম্ব হচ্ছে।

জানা গেছে, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এরপর গত ১৬ ও ৩০ অক্টোবর ৩৯ জেলায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল ২২ নভেম্বর প্রকাশ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ জানান, চূড়ান্ত ফল প্রস্তুত রয়েছে। চলতি সপ্তাহের যেকোনো দিন তা প্রকাশ করা হবে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, এ সপ্তাহেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (নিয়োগ) এ কে এম সাফাতে আলম  জানান, সব জেলার ফল তাদের হাতে পৌঁছেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ