,

পৈত্রিক ভিটা দেখতে বাংলাদেশে আসছেন শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার আবেদনময়ী অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে শ্রীলেখা মিত্রের। তার সাথে ঢাকাই ছবির দর্শকদের প্রথম সাক্ষাত ঘটে বাসু চ্যাটার্জির পরিচালনায় ফেরদৌসের বিখ্যাত ছবি ‌‘হঠাৎ বৃষ্টি’তে। তবে তিনি দুই বাংলারই জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল’র বিচারক হিসেবে নন্দিত হয়েছেন অনেক বেশি। জি বাংলার এই অনুষ্ঠানের বিচারকার্যের দায়িত্ব পালনের পাশাপাশি সাম্প্রতিককালে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। তারমধ্যে সর্বশেষ সংযোজন ‘মায়ের বিয়ে’। ছবিটি কলকাতার মতোই ঢাকাতেও সমাদৃত হয়েছে দর্শকদের কাছে।

বাংলাদেশে শ্রীলেখা ভক্তদের জন্য দারুণ খবর হলো খুব শিগগিরই এপারে আসছেন তিনি। তবে এ কোনো অনুষ্ঠান বা শুটিংয়ের জন্য নয়। সম্পূর্ণই নিজের বাপের ভিটা ঘুরে দেখবেন বলেই এবারের সফর। 

জানা গেছে, ফেব্রুয়ারিতেই নতুন ছবির কাজে হাত দেবেন শ্রীলেখা। আপাতত ‘রবিঠাকুরের গল্প’ নামে একটি সিরিয়াল নিয়ে ব্যস্ত বর্ষশেষে চুটিয়ে পার্টি করার পর। পাশাপাশি চলছে ‘মিরাক্কেল’-এর শ্যুটিং। এরই মধ্যে বাবাকে নিয়ে বাংলাদেশে পুরনো ভিটের টানে যাচ্ছেন শ্রীলেখা। কলকাতার বেশ কিছু গণমাধ্যমে এমন খবরই প্রকাশ হয়েছে। তবে এখানে কোথায় তার বাপের ভিটে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা