,

মস্তিষ্কের ক্ষমতা বাড়াবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : মানসিক শক্তি আমাদের বুদ্ধিমত্তা দিয়ে মাপা যায় না। কারণ মানসিক শক্তির কোনও সীমা নেই। তবে চেষ্টা করলে মানসিক শক্তি ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো যায়। প্রতিনিয়ত কিছু অভ্যাস করলে সহজেই বাড়ে মনের জোর ও মস্তিষ্কের ক্ষমতা। আসুন জেনে নেই সেই অভ্যাসগুলো কী?

নতুন কিছু করা
নিত্যনতুন কিছু করলে মস্তিষ্ক সঠিকভাবে উদ্দীপ্ত হয়। প্রতিদিনের অভ্যাসকে মাঝে মাঝে বদলানো প্রয়োজন। তাহলেই মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যায়। এছাড়া এটি আপনার বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে।

নিয়মিত শরীরচর্চা
একথা বৈজ্ঞানিকভাবে সত্য যে, শরীরচর্চা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিবার শরীরচর্চায় মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় যা মনের জোর বাড়াতে মুখ্য ভূমিকা নেয়।

মস্তিষ্কের প্রশিক্ষণ
অনেকেরই মনে রাখার ক্ষমতা অনেক কম। তা নিয়ে অনুতাপও করেন। তবে ঘটনা হল, মনের রাখা অভ্যাস করলে মস্তিষ্কের ক্ষমতা অনেকখানি বেড়ে যায়।

ইতিবাচক ভাবনা
ক্লান্তি ও উদ্বেগ আপনার মস্তিষ্কের কোষকে ধ্বংস করতে পারে। এছাড়া মস্তিষ্কের মধ্যে থাকা নিউরোনের বৃদ্ধিতেও বাধা দিতে পারে। তাই সবসময় ইতিবাচক ভাবনা ভাবুন ও অযথা টেনশন করবেন না।

নেভিগেশন
স্মার্টফোন আসার পরে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ বেড়েছে অনেকখানি। এর ফলে আমাদের মস্তিষ্ক কুঁড়ে হয়ে গিয়েছে ও কর্মক্ষমতা কমে গিয়েছে। এর থেকে যতটা পারবেন বেরিয়ে আসুন।

ক্যালকুলেটরের অভ্যাস
আগে ছোটখাটো হিসাব মানুষ মুখে মুখেই করত। তাতে মস্তিষ্ক সচল থাকত। এখন সবকিছুই কম্পিউটার বা ক্যালকুলেটরে করে। ফলে এসব ছেড়ে বেরিয়ে এসে কিছু হিসাব মনে মনে করলে মস্তিষ্কের ক্ষমতা বাড়তে পারে।

বই পড়া
আগে বাঙালিরা বই পড়ে সময় কাটাতো। এখন যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে তা পাল্টেছে। নতুন প্রজন্ম ট্যাব, আইফোনে আচ্ছন্ন। কিন্তু বই পড়লে টেনশন ও ক্লান্তি দুটোই কমে। বইয়ে লেখা অক্ষর মনে ভাবনা তৈরি করে। কল্পনাশক্তি ও মনের জোর বাড়িয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা