,

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

আমিরজাদা চৌধুরী : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুণ ও প্লে­কার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আশরাফ উদ্দিন ইমন, আবুল বাশার, ইয়াছিন মাহমুদ, মাহমুদুল হক, আইরিন সুলতানা স্মিতা  কিরণ মণি প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশন জট কমানোর নামে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার প্রজেক্ট হাতে নিয়েছে। তারা ক্রাশ প্রোগ্রামের নির্ধারিত সময়ের দুই মাস পূর্বেই পরীক্ষার রুটিন  প্রকাশ করেছে। অবিলম্বে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত রুটিন অন্তত দুই মাস পেছানো না হলে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা