,

মেসির পুত্রের বাবা রামোস!

news-image

লিওনেল মেসি দ্বিতীয় পুত্রের বাবা হয়েছেন গত বছর নভেম্বরে। বান্ধবী আনতোনেল্লা রোকুজ্জোর জন্ম দেয়া পুত্রের নাম ম্যাতিও মেসি। কিন্তু মেসির পুত্রকে নিজের পুত্র বলে চালিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সার্জিও রামোস। নববর্ষ উপলক্ষ্যে নিজের টুইটার অ্যাকাউন্টে ভক্তদের শুভেচ্ছা জানান রামোস। সেখানে তিনি একটি ছবি পোস্ট করেন। ছবিতে ২০১৫ সালের রামোসের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের বেশ কয়েকটি ছবি এক করেছেন। সতীর্থদের সঙ্গে উল্লাস, নিজ স্ত্রী-পুত্র ও রিয়াল মাদ্রিদের শিরোপার সামনে তোলা ছবিগুলো দিয়ে তিনি সেটা সাজান। কিন্তু ছবিসমগ্রর মাঝের ছবিটা সবাইকে অবাক করে দেয়। গত নভেম্বরে বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসির পুত্র ম্যাতিও জন্মগ্রহণের কয়েক ঘণ্টা পর তার মাতা আনতোনেল্লার হাতের আঙ্গুল ধরা ম্যাতিওর একটি ছবি তোলেন। পরে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। আর কাকতালীয়ভাবে সেই ছবিটিই দেখা গেলো রামোসের ছবির মাঝখানে। টুইটারে এমন ছবি দেয়ার পর অনুসারীরা অবাক হন। কারণ, ওটা যে মেসিপুত্রের ছবি সেটা সবার জানা ছিল। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুঞ্জন। অনেকে মনে করেন, রামোস মজা করে এমনটা করেছেন। আবার অনেকে ধরে নেন তিনি ভুল করেছেন। তবে ‘মেসির পুত্র কি তাহলে নিজের বলে দাবি করছেন রামোস?’- এই প্রশ্নই সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তবে এই ছবি পোষ্ট করার ঘণ্টা খানেক পর নিজের ভুল বুঝতে পারেন রামোস। সঙ্গে সঙ্গে তিনি মেসির পুত্র-স্ত্রীর হাতের ছবি সরিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে যায়। এতে অনেকেই মনে করছেন, টুইটার অ্যাকাউন্ট রামোস নিজে পরিচালনা করেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা