,

রণবীরের কাছে পরাজিত শাহরুখক

news-image

বিনোদন ডেস্ক : বক্স অফিসে সাফল্যের নিরিখে এগিয়ে রণবীর-প্রিয়ঙ্কা-দীপিকা অভিনীত ‘বাজীরাও মস্তানি’। শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’কে কড়া টক্কর দিলেও যুদ্ধে এগিয়ে ‘বাজিরাও’। গতবছর ১৮ ডিসেম্বর দুটি ছবিই একসঙ্গে মুক্তি পেয়েছিল। শুরু থেকেই চলছিল ইঁদুর দৌড়। প্রথমে ‘দিলওয়ালে’ এগিয়ে থাকলেও, পরে ‘বাজীরাও মস্তানি’র সাফল্যের চাকা তরতরিয়ে গড়াতে শুরু করে। শেষ অবধি বাদশাহকে বক্স অফিসে পিছনেই পেলে দিলেন বাজিরাও৷
প্রথম ১১ দিনে বক্স অফিস কালেকশনের নিরিখে এগিয়ে গিয়েছে ‘বাজিরাও’। ভারতীয় বাজারে যেখানে ‘দিলওয়ালে’র আয় ১২৯.৮৮ কোটি টাকা সেই তুলনায় ‘বাজীরাও’-এর আয় ১৩১.৪৫ কোটি টাকা। প্রথম উইকএন্ডে ছবিটা ছিল একরকম৷ ধামাকাদার শুরু হয় দিলওয়ালের৷ ব্র্যান্ড শাহরুখ অনেকটাই পিছনে পেলে দেয় ব্র্যান্ড বনশালীকে৷ কিন্তু ছবিটা বদলাতে শুরু করে তার পর থেকেই৷ ‘বাজিরাও মস্তানি’ ছবি হিসেবে যে উচ্চতায় পৌঁছেছে, তাই মুখে মুখে ছড়িয়ে পড়ে৷
অন্যদিকে ‘দিলওয়ালে’ দর্শককে আনন্দ দিলেও সমালোচকদের প্রশংসা পায়নি৷ এখানেই ফারাক তৈরি হয়ষ প্রথম সপ্তাহের পর থেকেই তরতরিয়ে এগোতে থাকে বাজিরাও৷ প্রায় দু’ সপ্তাহের মুখে দাঁড়িয়ে বাদশাকে হারই মানতে হল দেশের বাজারে৷
নতুন বছরের শুরুতে পরিসংখ্যানের পরিবর্তন হবে। কে এগিয়ে আর কে পিছিয়ে যাবে, সে উত্তর সময়ের হাতেই তোলা৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা