,

বছর শুরুতেই আলোচনায় নেইমার!

news-image

স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে ইন্সটাগ্রামে একটি সেলফি পোস্ট করেন নেইমার। বন্ধু-বান্ধবীদের সঙ্গে ডিনারের সেই সেলফিতেই প্রথমবারের মতো দেখা মিলে ইউএফসি কণ্যা জেন্নি অ্যানড্রেডের। এরপর থেকেই নেইমারকে নিয়ে দারুণ আলোচনায় তিনি।
বার্সেলোনার জার্সিতে নেইমারের বছরের শেষ ম্যাচটিও গ্যালারিতে বসে দেখেন অ্যানড্রেড। শুধু তাই নয়, ন্যূ ক্যাম্পে নেইমারের স্বাক্ষর করা এক জার্সিও পরিধান করেন তিনি। পরবর্তীতে সেই ছবি তার ইন্সটাগ্রামেও প্রকাশ করেন নেইমারেরই স্বদেশী অ্যানড্রেড।
এখানেই থামেননি তিনি। নতুন বছরের উৎযাপনেও নেইমারের সঙ্গী হন ইউএফসি কণ্যা। বৃহস্পতিবার সেই পার্টিতেও নেইমারের সঙ্গে দারুণ উপভোগ্য সময় কাটান তিনি। পরবর্তীতে নেইমারের সঙ্গে পার্টি ড্রেসে ছবি তোলে সামাজিক যোগাযোগের মাধ্যমেও পোস্ট করেন তিনি। যা নিয়েই শুরু হয় বিশ্বফুটবলে তোলপাড়।
তাহলে কী তাদের মধ্যে প্রকৃতপক্ষে কোন ধরণের সম্পর্ক রয়েছে? এ বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। তবে দুজনেই যে বছরের শুরুটা বেশ রোমাঞ্চকরভাবেই উৎযাপন করছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা