বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের ৩ জেএমবি আরও ৪ দিনের রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর থেকে আটক তিন ‘জেএমবি’ সদস্যের আরো চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন আসামিকে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো সাতদিনের রিমান্ড আবেদন করেন শাহ আলী থানার পুলিশ। ঢাকা মহানগর হাকিম ইউনুস খান শুনানি শেষে তাঁদের চারদিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত ২৫ ডিসেম্বর তিনজনকে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ রিমান্ড দেন। ছয়দিনের রিমান্ড শেষে আজ নতুন করে রিমান্ড চাওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, তিন আসামি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেএমবির এ গ্রুপের সমন্বয়কারী মো. আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, সাভারের আল-আরাফাহ ব্যাংকের একটি শাখার পিয়ন ও জেএমবি সদস্য মো. ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) এবং বোমা তৈরির কারিগর মো. মহসিন আলী ওরফে রুবেল (২০)।
এদিকে ওই অভিযানের সময় পাশের ফ্ল্যাট থেকে আটক চারজনের ব্যাপারে যাচাই-বাছাই চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের এ ব্লকের ৯ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ২৪ ডিসেম্বর ‘জেএমবির’ তিন সদস্যকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলায় পলাতক আসামিরা হলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও জেএমবির এ গ্রুপের পরিকল্পনাকারী শাকিল এবং ঢাকা ও আশপাশের এলাকার জেএমবির কমান্ডার মো. সোহেল রানা ওরফে রায়হান ওরফে ইমরান ওরফে হিরণ। এ ছাড়া পাঁচ-ছয়জন অজ্ঞাত আসামি রয়েছে এই মামলায়।এনটিভি

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান