,

দুরন্ত ইংল্যান্ডের সামনে বিধ্বস্ত দ. আফ্রিকা!

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে এমন বিবর্ণ কবে দেখা গিয়েছিল? টেস্টের এক নম্বর দল ভারত সফরে বিধ্বস্ত হওয়ার পর অনেকেই সেখানকার পিচকে দুষেছিলেন। কিন্তু  ঘরের মাঠে এসেও পাল্টাল না দক্ষিণ আফ্রিকার চেহারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবান টেস্ট তারা হেরেছে ২৪১ রানের বড় ব্যবধানে। নাগপুর, দিল্লির পর ডারবান টানা তিন টেস্টে হেরেছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে দ্বিতীয় টেস্টে প্রোটিয়ারা কি পারবে ঘুরে দাঁড়াতে? শনিবার বাংলাদেশ সময় বেলা ২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার সেন্ট জর্জেসের ক্যাথেড্রিলে গিয়ে ২০১৫ সালকে বিদায় জানিয়েছেন। নিশ্চয় তারা এও প্রার্থনা করেছেন, নতুন বছরের শুরুটা যেন ভালো হয়। সেই ভালোটা যে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া কিছু নয় এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।

দুই বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে কেপটাউন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার বোর্ড আবার তার শরণাপন্ন হয়েছে। সিরিজের বাকি অংশে তিনি প্রোটিয়াদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। স্মিথ চেষ্টা করবেন দক্ষিণ আফ্রিকাকে কক্ষপথে ফেরানোর। এতে তিনি কতটা সফল হবেন সেটা সময়ই বলে দেবে।

আপাতত প্রোটিয়াদের জন্য দুঃসংবাদ দলে রাখা হলেও শেষ পর্যন্ত তারা পাচ্ছে না তাদের পেস আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র ডেল স্টেইনকে। উপরন্ত প্রতিপক্ষের গতি তারকা জেমস অ্যান্ডারসন ফিরছেন বলেই আভাস পাওয়া যাচ্ছে। কফ স্ট্রেইন চোট থেকে আস্তে আস্তে মুক্তি পাচ্ছেন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক। অ্যান্ডারসন ফিরলে বাদ পড়তে পারেন ক্রিস ওকস।

দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। এবি ডি ভিলিয়ার্সের উপর চাপ কমাতেই গ্লাভস তুলে দেওয়া হতে পারে তার হাতে। ফিরেছেন ক্রিস মরিসও। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া কাইল অ্যাবোটের জায়গা নিতে পারেন তরুণ কাগিসো রাবাডা। সেটা হলে ঘরের মাঠেই তার টেস্ট অভিষেক হয়ে যাবে।

পরিসংখ্যান জানাচ্ছে, এখন অবধি কেপটাউনে মোট ২৮টি টেস্ট হয়েছে। এরমধ্যে যে চার টেস্টে হেরেছে দক্ষিণ আফ্রিকা, তার সবগুলোই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখানে ইংল্যান্ডের সঙ্গে চারবারের দেখায় দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনবার। বাকি টেস্টটি ড্র হয়েছে।

কেপটাউন টেস্টে নতুন একটা মাইলফলক অতিক্রম করতে যাচ্ছেন, পাকিস্তানী অ্যাম্পায়ার আলিম দার। এই টেস্টের মধ্যে দিয়ে তিনি শততম টেস্ট পরিচালনা করবেন। তার আগে শততম টেস্ট পরিচালনা করার গৌরব অর্জন করেছেন স্টিভ বাকনর এবং রুডি কোয়ের্তজেন। আলিম দার টেস্ট পরিচালনা শুরু করেন ২০০৩ সালে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে।

মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হাশিম আমলা এবং এবি ডি ভিলিয়ার্সও। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এরই মাঝে সুপারম্যান হিসেবে পরিচিত ভিলিয়ার্সের আট হাজারি ক্লাবে পৌঁছতে লাগবে আর মাত্র ৫০ রান। অন্যদিকে আমলার সাত হাজারি ক্লাবে পৌঁছতে দরকার ৯৩ রান।

দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য): স্টিয়ান ফন জেল, ডিন এলগার, হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, টেম্বাব বাভুমা, কুইন্টন ডি কক, কাইল অ্যাবোট/ক্রিস মরিস, ডেন পিডেট, মরনে মরকেল, কাগিসো রাবাডা।

ইংল্যান্ড (সম্ভাব্য): অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, অ্যালেক্স হেলস, নিক কম্পটন, জেমস টেলর, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন/ক্রিস ওকস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা