,

রামাদির সেনা ঘাঁটিতে আইএস হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রামাদি শহরের কাছে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা করেছে ইসলামিক স্টেট বা আইএস এর জঙ্গিরা।

এই সপ্তাহের শুরুর দিকে রামাদি শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সরকারি বাহিনী।

এরপর থেকে সরকারি বাহিনীর উপর আইএস জঙ্গিদের এটিই এতে বড় কোনো হামলা।

অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে, এই ঘটনায় অন্তত ৬০ জন সরকারী সেনা নিহত হয়েছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠি আইএস-এর জঙ্গিরা সরকারি সেনাদের উপরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা করেছে।

শুধু তাই নয়, এসময় জঙ্গিরা বিস্ফোরক ভর্তি বেল্ট পরিহিত ছিল বলেও জানিয়েছে ওই মুখপাত্র।

Image copyrightAP

তবে, মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় বিমান হামলার মাধ্যমে জঙ্গিদের এই হামলার পাল্টা জবাব দিয়েছেন।

আইএস-এর নিয়ন্ত্রণ থেকে রামাদি পুনুরুদ্ধার করা হয়েছে বলে রবিবারে জানায় ইরাক।

রামাদির নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর কাছে নেবার পর থেকে শুক্রবারের এই হামলাই সবচে বড় বলে জানা যাচ্ছে।

বিবিসির একজন বিশ্লেষক বলেছেন, এই হামলার তীব্রতা দেখে বোঝা যায় যে এখনো অজানা সংখ্যক জঙ্গি সদস্য শহরের বাইরে রয়ে গেছে এবং তাদেরকে সরকারি বাহিনীর মোকাবেলা করতে হবে।

রামাদি শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের লড়াই আরো তীব্র হয়েছে।

গত মে মাস থেকেই রামাদির নিয়ন্ত্রণ ছিল আইএস জঙ্গিদের হাতে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা