,

এক টানা টিভি দেখলে মৃত্যু হতে পারে

news-image

লাইফস্টাইল ডেস্ক : টিভি আমার-আপনার সবসময়ের অবসরের সঙ্গী। এক কথায় বলা যায় মন খারাপের ওষুধ, একাকীত্মের নেশা। কিন্তু জানেন কি আপনার এই সঙ্গীই বাড়াচ্ছে আপনার জীবনের ঝুঁকি। গবেষণা বলছে, দীর্ঘক্ষণ ধরে টিভি দেখলে আপনার ফুসফুসের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

সম্প্রতি ব্রিটেনের একদল গবেষক জানিয়েছেন, পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় ধরে এক নাগাড়ে টিভি দেখলে ফুসফস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। গবেষকদল প্রায় ১৮ বছর ধরে প্রায় ৮৬ হাজার মানুষের উপর পর্যবেক্ষণ করে এমন তথ্য দিয়েছেন।

এই গবেষণায় দেখা গেছে, টিভি ফোবিয়া রয়েছে–এমন শতকরা ৫৯ ব্যক্তির মৃত্যু হয়েছে কেবল পালমোনারি এমবলিজমের কারণে। গবেষকদের দাবি, যাঁরা দিনে গড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে টিভি দেখেন তাঁদের ওই পালমোনারি এমবলিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণের থেকে দ্বিগুণ বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা বলেছেন, এর থেকে বাঁচার উপায় হল এক টানা টিভি না দেখে মাঝে মাঝে বিরতি দেওয়া।

সেই সময় উঠে একটু চলাফেরা করা ভলো। শুধু তাই নয়, পাশাপাশি প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দিয়েছেন তাঁরা। তবে শুধু এই রোগের কারণ টিভিই নয়। একই শারীরিক জটিলতা দেখা দিতে পারে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারেও এমনটাই জানিয়েছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা