,

তৃতীয় লিঙ্গের প্রার্থী সেই সুমির স্বপ্নভঙ্গ

news-image

যশোর : তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) সুমি খাতুনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার হাসপাতাল পাড়ায়। সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত) প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি।

সুমির প্রতিদ্বন্দ্বী তাছলিমা খাতুন ১ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর বহুল আলোচিত হলেও সুমি পেয়েছেন ৪৯৭। গত নির্বাচনে সুমি হেরেছিলেন মাত্র ১৩ ভোটে। এবার হারলেন বেশ বড় ব্যবধানে। 

তবে পরাজিত হলেও আশা হারাননি সুমি। হয়তো আগামীবার তাকে নির্বাচিত করতে পারে ভোটাররা এ আশাই করছেন।

সমাজে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষেরা এখনও যেন অস্পৃশ্য। মানুষ তাদের দেখে বাঁকা চোখে। তাই সমাজে চলতে এদের করতে হয় অনেক সংগ্রাম। সেই সংগ্রামকে সঙ্গী করে ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি করতে চেয়েছিলেন যশোরের বাঘারপাড়া উপজেলার সুমি হিজড়া। পরপর দুইবার বাঘারপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হন। স্থানীয়রা এই সংগ্রামকে ইতিবাচকভাবেই দেখছেন।

আজ থেকে প্রায় বিশ বছর আগে সিলেট থেকে যশোর আসেন সুমি। এরপর যশোর থেকে বাঘারপাড়ায় গিয়ে অবস্থান নেন। সেই থেকে এখানেই বসবাস করছেন। ভোটারও হয়েছেন বেশ আগে থেকে। 

৭নং ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় দীর্ঘদিন বসবাস করায় সুবাদে স্থানীয় বাসিন্দাদের সাথেও তার রয়েছে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরে দুইবার প্রার্থী হয়ে স্বপ্ন দেখেন জনগণের সেবক হওয়ার।  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা