,

মন ছুঁয়ে যাওয়া সুজানা’র নতুন মিউজিক ভিডিও

news-image

তানিয়া : দেখতে দেখতেই জীবনের পাতা থেকে শেষ হয়ে গেল আরও একটি বছর। ইতিমধ্যেই নানা প্রিয় জনের মোবাইল, ফেসবুক, ইমেলসহ নানা সামাজিক জায়গা গুলো নতুন বছরের আগমনের বার্তা ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী সুজানাও তার ভক্তদের জন্য নতুন বছরের শুভেচ্ছা জানালেন তবে একটু ভিন্ন ভাবে। বছরের এই শেষ দিনে এসে তিনি উপহার দিলেন মিউজিক ভিডিও।
বছরের মাঝামাঝিতে প্রকাশ ‘আমি ছুঁয়ে দিলেই’ শিরোনামের মিক্সড অ্যালবাম এর ‘আমি ছুঁয়ে দিলেই’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। গানটি গেয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
ইউটিউবে ছাড়ার পর থেকেই বেশ সাড়া ফেলেছে ভিডিওটি। বেশ প্রশংসিত হয়েছেন সুজানা। সুজানা এর আগেও অনেক মিউজিক ভিডিও করেছেন। তবে সব মিউজিক ভিডিওতে সুজানাকে দেখা যায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে। এবারও তার ব্যতিক্রম হয় নি।
সুজানা বলেন, ‘গানটির জন্য এখন পর্যন্ত অনেক সাড়া পেয়েছি। সবাই কাছ থেকেই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি।আমার ভক্তদের জন্য আমার এই নতুন মিউজিক ভিডিওটি উপহার স্বরূপ’

https://www.youtube.com/watch?v=msBA33SWQuA

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা