,

গ্রামীন ফোনের নামে পুরুষ্কার : প্রতারনারয় কলেজ ছাত্রী!

news-image

নিজস্ব প্রতিবেদক : অনেক আনন্দের মধ্যেই হঠাৎ নিজের মুঠোফোনে গ্রামীন ফোনের (০১৭৩৯৯৭৫৭৬৮) একটি নাম্বার থেকে সুমিষ্ট কন্ঠে আগত কলে আত্মহারা ব্রাহ্মণবাড়িয়র কসবা উপজেলা মেহারী গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রী রুজিনা আক্তার রুজি। গ্রামীন ফোনের পুরাতন গ্রাহক হিসাবে সারাদেশের সেরা দশ গ্রাহকের একজন হিসাবে তিনি পেয়েছেন ১৫ লক্ষ টাকা। আর এর জন্য তাকে প্রাথমিক অবস্থায় একটি বিকাশ নাম্বার দিয়ে মাত্র ২৪০০০ টাকা পাঠাতে বলা হয়। এতো অল্পটাকায় অতোবড় পুরুষ্কার ভেবেই গোপনে ওই নাম্বারে দাবীকৃত টাকা পাঠিয়ে দেন রুজি। এরপর ওই নাম্বার থেকে ২৬ মিনিট পর বিকাশের আরো দুইটি নাম্বার দিয়ে আরো ২৪৫০০ টাকা পাঠাতে বলা হয়। দ্রুত টাকা না পাঠালে পুরুষ্কার হাতছাড়া হতে পারে এমন আশংকায় নিজের সঞ্চয়কৃত ও আশে পাশ থেকে টানদিয়ে দাবীকৃত টাকা পরিশোধ করে সে। এর পর যা হবার তাই হল ফোন করা সে নাম্বারটি বন্ধ খবর নেই বিকাশের ওই নাম্বারের ও।নিজের সঞ্চয়করা আর আশে পাশের মানুষদের কাছ থেকে নেয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন দিশেহারা হয়েছে কলেজ ছাত্রী রুজিনা। আপনজনদের বিষয়টি জানানোর পরই তিনি বুঝতে পারেন সে প্রতারিত হয়েছে। এখন আর কি করা নিঃস্ব রুজিনা। অবশেষে আশ্রয় নেন আইনের। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আর অনুশোচনা করছেন নিজের ভুলের। এছাড়া অন্যদের সতর্কবার্তা আওড়িয়ে হারানো টাকা ফিরে পাওয়ার আশায় রয়েছেন ওই কলেজ ছাত্রী।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এস আই শরীফুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা