,

বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দেওয়া রিয়াদের কৃতিত্ব

news-image

জেএসসি পরীক্ষা শুরু হতে আর একদিন বাকি। অন্যসব পরীক্ষার্থীর মতোই একাগ্রচিত্তে প্রস্তুতি নিচ্ছিল রিদাত ফারহান; কিন্তু সন্ধ্যায় খবর আসে জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন বাবা ফয়সল আরেফিন দীপন। বাবার মৃত্যুসংবাদে অন্ধকার নেমে আসে রিদাতের জীবনে। তার পরও থামেনি সে। বাবার মরদেহ বাড়িতে রেখে পরদিনই প্রথম পরীক্ষায় বসেছিল ছোট্ট ছেলেটি। বৃহস্পিতবার জানা গেল ৪ দশমিক ৮৮ জিপিএ পেয়ে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রিদাত।

নিহত ব্লগার অভিজিৎ রায়ের বই ছাপানোর অপরাধে গত ৩১ অক্টোবর জঙ্গিরা কুপিয়ে হত্যা করে প্রকাশক দীপনকে। পরদিনই ছিল তার ছেলে রিদাতের জেএসসি পরীক্ষা। সাম্প্রদায়িক অপশক্তি বাবার ওপর চরম আঘাত হানলেও দমে যায়নি রিদাত। নিজের শিক্ষা জীবন লণ্ডভণ্ড হয়ে যেতে দেয়নি সে। এটিই ছিল তার প্রথম প্রতিরোধ। প্রথম পরীক্ষাটি দিয়ে এসেই তবে বাবাকে শেষ বিদায় জানিয়েছিল সে।
 হার না মানা সেই সন্তানের পরীক্ষার ফল বলতে গিয়ে বৃহস্পতিবার কান্নায় ভেঙে পড়ছিলেন রিদাতের মা রাজিয়া রহমান জলি। 'রিদাতের বাবা থাকলে কত খুশি হতো' এ কথা মনে করেই হয়তো চাপা কান্না গুমরে উঠেছে তার। হয়তো রিদাত জিপিএ ৫ও পেত। আগামীতে সব অশুভ শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে ছেলে- এমন আশা প্রকাশ করেন জলি।
 পরীক্ষার আগের দিন দীপনের আকস্মিক মৃত্যুশোকে বাড়িতে উপচেপড়া ভিড় জমতে থাকে পুলিশ, সাংবাদিক আর পরিচিতজনদের। তার পরও শিক্ষানুরাগী পরিবারটি নিজেদের বুকে পাথরচাপা দিয়ে ১৩ বছরের সন্তানটিকে পরীক্ষার জন্য প্রস্তুত করে। শোককে শক্তিতে পরিণত করে রিদাতকে পরীক্ষা দিতে উৎসাহ দিয়েছিলেন মা জলি। স্বামীর মৃত্যু, আত্ময়স্বজন, সহকর্মী, পুলিশ, সাংবাদিকদের আসা-যাওয়া, কুলখানি- এত ব্যস্ততার মধ্যেও ছেলের পাশে থেকে উৎসাহের সঙ্গে পড়িয়েছেন তিনি। সদ্য বাবাকে হারানোর দুঃসহ বেদনা বুকে নিয়েই নিষ্ঠার সঙ্গে সব পরীক্ষা দেয় রিদাত।
 রাজিয়া জানান, ছেলের পরীক্ষার জন্য ৩১ অক্টোবর দীপনের তাড়াতাড়ি বাসায় ফেরার কথা ছিল। ছেলের সঙ্গে বসে শেষবারের মতো বিষয়গুলো ঝালিয়ে নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত হয়নি কিছুই। দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করল তাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা