,

অবশেষে জাতীয় দলে ফিরে এলেন আমির

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তাঁর দলের ফেরার আভাস পেতেই তুলকালাম বেঁধে গিয়েছিল পাকিস্তানে। কিন্তু সব বিতর্ক পাশ কাটিয়েই নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আমির। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই জায়গা হয়েছে তাঁর। কোচ ওয়াকার ইউনুসের কথাবার্তায় আভাস আছে, সেরা একাদশেও আমিরের জায়গা মেলার। তাহলে প্রায় সাড়ে পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই পেসার।
প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন কদিন আগেই। আমিরকে ডাকাতে ক্যাম্প বর্জন করেছিলেন ওয়ানডে অধিনায়ক আজহার আলী, সঙ্গে মোহাম্মদ হাফিজও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হস্তক্ষেপে পরে দুজন ক্যাম্প ফিরলেও আমিরকে নিয়ে বিতর্ক কাটেনি মোটেও। উল্টো আমির-ইস্যুতে টিভিতে কদর্য গালাগালির ফোয়ারা ছুটিয়েছিলেন দুই সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও রমিজ রাজা।
তবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে শুরুর দিকেই পথ হারিয়ে ফেললেও আমিরের প্রতিভার মূল্য দিচ্ছে পিসিবি। প্রায়শ্চিত্ত করে ফেরা আমিরকে তাই দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনা হচ্ছে। আমির-ইস্যুতে ঝামেলা বাধালেও ওয়ানডের অধিনায়ক হিসেবেই থাকছেন আজহার। আজহারের অধীনেই ওয়ানডে সিরিজে খেলতে হবে আমিরকে। সফরের শুরুটা অবশ্য শহীদ আফ্রিদির অধীনেই খেলবেন আমির। টি-টোয়েন্টি দলে ডাকা হয়নি আজহারকে। আমিরের ফেরা নিয়ে আপত্তি ছিল আফ্রিদিরও।
অকল্যান্ডের ইডেন পার্কে ১৫ জানুয়ারির টি-টোয়েন্টি ম্যাচটি দিয়েই পাকিস্তানের নিউজিল্যান্ড সফর শুরু হচ্ছে। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ তারিখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে