,

আশুগঞ্জে আড়াইসিধা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : স্থানীয় চেয়ারম্যানের যৌন হয়রানী সহ্য করতে না পেরে আত্বহত্যার চেষ্ঠা করেও ব্যর্থ হয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোমিন মিয়ার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেন এক নারী। এই ব্যাপারে নির্যাতিতা নারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে নির্যতিতা নারী জানান তার স্বামী আড়াইসিধা রহিছ ফকিরের মাজারের খাদেম। আর চেয়ারম্যান মোমিন মিয়া ওই মাজারের সভাপতি। মাজারের পাশেই ইয়াসমিনের বসত ঘর। সেই সুবাদে মাজারের বিভিন্ন কাজে ইয়াসমিনের ঘরে যাওয়া আসা হয় মোমিন মিয়ার। এক পর্যায়ে মোমিন মিয়ার লোলপ দৃষ্টি পড়ে ইয়াছমিনের উপর। স্বামীর অবর্তমানে বিভিন্ন সময়ে নারীকে যৌন হয়রানী করতে থাকে মোমিন মিয়া। সে এতে রাজি না থাকায় তার বিরুদ্ধে অন্য লোকদের দিয়ে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দেয় মোমিন মিয়া। মামলা থেকে রেহাই পেতে হলে তার কথা মত চলতে হবে বলে হুমকিও দেয় চেয়ারম্যান মোমিন মিয়া। তার কথা শুনলে আর কোন সমস্যা হবে না বলেও জানান তিনি। এ অবস্থা চলতে থাকলে কাউকে বলতে না পারায় অপমানে ইয়াছমিন গত ১২ ডিসেম্বর রাত ৯টায় নিজ ঘরে আত্বহত্যার চেষ্টা চালায়। এসময় তার স্বামী দেখে ফেলায় সে এই যাত্রায় প্রানে রক্ষা পান তিনি। পরবর্তীতে ১৭ ডিসেম্বর রাত ১২ টা হঠাৎ মোমিন মিয়া তার ঘরে আসে এবং কথার একপর্যায়ে নারীকে পেছন থেকে ঝাপটে ধরে মোমিন মিয়া। তার চিৎকারে পাশে থাকা তার স্বামী ও মেয়ে ঘুম থেকে উঠে তাকে রক্ষা করে।  মোমিন মিয়া যাওয়ার সময় বলে যায় নারী ও তার স্বামী কারো কাছে মুখ খুললে এর পরিনাম ভয়াবহ হবে। পরে এই ঘটনায় স্বামী সাহাদৎ হোসেন ও নারী থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ।
এ ব্যাপারে নির্যাতিতা নারী আরও জানান মোমিন মিয়া এই এলকার চেয়ারম্যান তাই প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা নেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে পুলিশ সুপারের কাছে বিচার চেয়েছি।
এ ব্যাপারে আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মোমিন মিয়া জানান অভিযোগের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে বিষয়টি মিথ্যা। 

papre's

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে