,

যৌথ প্রযোজনার ছবিতে অপু

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমানে বাংলাদেশ-ভারত মিলে যৌথ প্রযোজনার অনেক চলচ্চিত্র নির্মিত হচ্ছে। ঢালিউডের নবাগত শিল্পীরাই যৌথ প্রযোজনার ছবিতে বেশি কাজ করছেন। সংখ্যায় কম হলেও প্রতিষ্ঠিত শিল্পীরাও অভিনয় করছেন এসব ছবিতে। তবে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এখনো যৌথ প্রযোজনার ছবিতে দেখা যায়নি। কেন দেখা যায়নি এমন প্রশ্ন দর্শক-ভক্তদের মনে জাগতেই পারে।

এ বিষয়ে অপু বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার বিপক্ষে আমি নই। আমি তো নিয়মিত ছবিতে কাজ করছি। এফডিসি আমার সেকেন্ড হোম। তবে এখন আমার সম্পর্কে সবার পরিষ্কার ধারণা আছে যে, আমি ভালো চিত্রনাট্য-গল্প ছাড়া ছবিতে কাজ করছি না। ছবির সংখ্যার দিকে এখন আমার নজর কম; বরং কাজ অল্প করব, কিন্তু মান ঠিক রেখে। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার প্রস্তাব আমি পেয়েছি; কিন্তু সবকিছু ব্যাটে-বলে না মেলার কারণে এখনো কাজ করা হয়ে ওঠেনি।’
তাহলে কি আগামীতে আপনাকে যৌথ প্রযোজনার ছবিতে দেখা যেতে পারে? উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, আমার অনাগ্রহ নেই। যদি সঠিক নীতিমালা অনুযায়ী যৌথ প্রযোজনার ছবি করার প্রস্তাব আসে, তাহলে রাজি হব। আর ছবির গল্পও ভালো হতে হবে। মোটকথা, সবকিছু আমার পছন্দমতো হতে হবে।’এনটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা