,

দেশবাসীকে জয়ের ইংরেজি নববর্ষের শুভেচ্ছ

news-image

ফেসবুকের মাধ্যমে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে জয় বলেন,‘নববর্ষের দ্বারপ্রান্তে এসে বাংলাদেশ আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সর্বশেষ গণনা অনুযায়ী, ২৩৪টি আসনের মাঝে ১৭৭টি আসনে আমরা বিজয় পেয়েছি। অন্য কোনো প্রার্থী না থাকায় ৭ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। আমাদের বিজয়ী মেয়র এবং কাউন্সিলরদের অভিনন্দন জানাচ্ছি।’

‘সারা দেশে ৩ হাজার ৫৫৫ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়েছে। এর মাঝে মাত্র ৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের সংবাদ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রের সংখ্যা মোট ভোটকেন্দ্রের সংখ্যার মাত্র ১শতাংশ, যা বাংলাদেশের এ পর্যন্ত যে কোনো নির্বাচনের সময়ে অনিয়মের তুলনায় নগণ্য। নির্বাচন কমিশন এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছেন। সেসব কেন্দ্রের ভোটগুলো বাদ দিয়ে ফলাফল নির্ধারণ করা হয়েছে।’

তবে ভোটার উপস্থিতি ছিল ৭৪ শতাংশ। ঐতিহাসিকভাবে বাংলাদেশে সব দলের অংশগ্রহণ ছিল, এমন নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৫ থেকে ৮৭ শতাংশের মধ্যে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা