,

২০১৬ সালে আরও ভালো করতে চান মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে ৫০০ তম ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ২০১৫ সালে বার্সেলোনার পাঁচটি শিরোপা জেতানোতে প্রধান ভূমিকা পালন করা মেসি ২০১৬ সালে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মেসির রেকর্ডের ম্যাচে বার্সা রিয়াল বেটিসকে ৪-০ গোলে হারিয়েছে। বার্সেলোনার হয়ে ৫০০ তম ম্যাচে ৪২৫ তম গোলটি করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রের ট্রেবল শিরোপার পাশাপাশি উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ^কাপও জিতেছে বার্সেলোনা।
দারুণ এই বছর কাটানোর পরে এবার ২০১৬ সালে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মেসি বলেন, এটা অসাধারণ একটা বছর ছিল আমাদের জন্য, এবং বছরটাও আমরা দারুণভাবে শেষ করতে পেরেছি।
এই ম্যাচে আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি, তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট অর্জন করতে পেরেছি এটাই অনেক। ২০১৬ সালের প্রত্যাশা সম্পর্কে মেসি বলেন, আমরা যা করেছি এই বছর তার থেকে উন্নতি করা কঠিন, তবে আমরা চেষ্টা করবো। আমাদের দারুণ একটা স্কোয়াড আছে এবং আরো দারুণ কিছু করতে আমরা উদ্বুদ্ধ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা