,

আদনান সামি এখন ভারতের নাগরিক

news-image

বিনোদন ডেস্ক : ভারতের নাগরিকত্ব পেলেন আদনান সামিনববর্ষের ঠিক আগ মুহূর্তেই ভারত সরকারের কাছ থেকে বিশাল উপহার পেলেন পাকিস্তানী সংগীতশিল্পী আদনান সামি। দীর্ঘ ১৫ বছর কাটানোর পর ভারতের নাগরিকত্ব পেলেন জনপ্রিয় এই শিল্পী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। এর আগে অনির্দিষ্টকালের জন্য ভারতের থাকার ভিসা দেয়া হয়েছিল তাকে। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১ জানুয়ারি ২০১৬ থেকে ভারতীয় নাগরিক হিসাবেই পরিচিত হবেন আদনান সামি। দু’বছর আগে ভারতের নাগরিকত্বের জন্য আদনান সামির আবেদন খারিজ করে দিয়েছিল কংগ্রেস সরকার। এরপর আবারো পুনরায় আবেদন জানান আদনান। অবশেষে ৩১ ডিসেম্বর তার আবেদনটি গ্রহণ করে সরকার। 
২০০১ সালের ১৩ মার্চ ভিসা নিয়ে প্রথম ভারতে আসেন আদনান সামি। সেবারের ভিসার মেয়াদ ছিল এক বছর। এরপর একাধিকবার তার ভিসার মেয়াদ বাড়ানো হয়। ২০১৫ সালের ২৬ মে তার পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তবে তার পাসপোর্ট নবায়ন করেনি পাকিস্তান সরকার। ভারতে থাকতে দেয়ার জন্য ভারত সরকার বরাবর আবেদন জানান আদনান। তার সেই আবেদনে সাড়া দিয়ে তাকে নাগরিকত্ব দেয়া হলো। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা