,

আজ আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে

news-image

প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থীর সমাগমের ব্যবস্থা রেখে মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য আসরের আয়োজন করতে যাচ্ছে। মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসামগ্রীর প্রদর্শনের জন্য সাড়ে পাঁচ শতাধিক স্টল ও প্যাভিলিয়ন রাখা হচ্ছে।

বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণের মিডিয়া সেন্টারে মেলা আয়োজনের উদ্যোগ ও সার্বিক বিষয়ে অবহিত করতে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

অন্যদের মধ্যে টাঙ্গাইলের সংসদ সদস্য সানোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী ওয়ারেছী, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু ও মেলার আয়োজন কমিটির সদস্য সচিব রেজাউল করিম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিদেশীদের অংশগ্রহণ বাড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।

এবারই প্রথম ভারতের সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। তিনি আরও বলেন, অতীতের চেয়ে এবারের মেলা আকর্ষণীয় হবে। এরই মধ্যে মেলার প্রস্তুতির কাজ পুরোপুরি শেষ হয়েছে। এ মেলায় প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থী আসবে বলে আশা করেন তিনি।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় যাতায়াত করতে পারবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য (টিকিট মূল্য) ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের ৩৮টিসহ ৪৯৭টি দেশী স্টল ও ৫৩টি বিদেশী প্রতিষ্ঠানের ৫৬টি স্টল রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা