,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রখ্যাত ঔপন্যাসিক অদ্বৈত মেলা শুরু শনিবার

news-image

বাংলা সাহিত্যের প্রখ্যাত ঔপন্যাসিক অদ্বৈত মলবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়া শুরু হচ্ছে তিন দিনব্যাপী অদ্বৈত মেলা। স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভারত ও বাংলাদেশের বিশিষ্ট কবি-বাচিক শিল্পি ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন। এছাড়া মেলায় লোক উপাদান সামগ্রীসহ বই, খেলনা, হরেক রকম পিঠার স্টলও থাকছে।

শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মেলার উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সৈয়দ একে এমদাদুল বারী, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এ ব্যাপারে তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মো. মনির হোসেন বলেন, প্রতিবছরই আমরা অদ্বৈত মল­বর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে অদ্বৈত মেলার আয়োজন করে থাকি, এবারো তার ব্যতিক্রম ঘটেনি। আগামী ২ জানুয়ারি থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত অদ্বৈত মেলা চলবে। 

মেলায় থাকছে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, লোকগান, লোকনাচ ও অদ্বৈত মল­বর্মণকে নিয়ে রচনা লিখন প্রতিযোগীতা ও কবি সম্মেলন। এছাড়া মেলার শেষ দিনে বিকাল ৪টায় ভারতের ত্রিপুরার গণমানুষের কবি ও অদ্বৈত গবেষক কবি দিলীপ দাসকে অদ্বৈত সম্মাননা-২০১৬ প্রদান করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে