বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফল প্রত্যাখ্যান, ইসির পদত্যাগ দাবি বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও ২০-দলীয় জোট পৌরসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার জন্য সরকার এবং সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ও জোটের পক্ষ থেকে এ দাবি জানান। 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল বুধবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী, যুগ্ম মহাসচিবদের এক যৌথসভা হয়। এরপর ২০ দলের কয়েকজন নেতাও খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। সেখানে ফলাফল প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশনের পদত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সাংবাদিকেরা জানতে চান, পৌরসভায় বিএনপির যাঁরা জিতেছেন, সে ফলের কী হবে? 
জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা পুরো ফলই প্রত্যাখ্যান করছি। এ ফলাফল সাংগঠনিকভাবে বিএনপির দুর্বলতা ও নেতা-কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করবে কি না—জানতে চাইলে তিনি বলেন, মোটেও হতাশা সৃষ্টি করবে না। বরং নেতা-কর্মীদের আরও উদ্দীপ্ত করবে। নির্বাচনে সাংগঠনিক দুর্বলতা ফুটে ওঠেনি। সরকার নিজেদের সন্ত্রাসী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা সাংগঠনিকভাবে দীর্ঘ এক মাস এই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। তিনি দাবি করেন, গত তিন মাসে বিএনপির ছয় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মির্জা ফখরুল বলেন, গতকাল বুধবার পৌর নির্বাচনটি ছিল সরকারের নীলনকশা বাস্তবায়নের আরেকটি নাটক। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি কলঙ্কজনক নির্বাচন হিসেবে চিহ্নিত হবে। ইতিপূর্বে উপজেলা নির্বাচন, ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি নির্বাচন একই প্রক্রিয়ায় হয়েছে। বর্তমান সরকারের অগতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতায়—এ কথাই প্রমাণিত হয়েছে যে, এ সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান