,

মোবাইল-ইন্টারনেটে যেভাবে জানা যাবে ফল

news-image

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক, ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন স্ব স্ব বোর্ডের প্রধানরা। সকাল ১০টায় তারা এ ফলাফল হস্তান্তর করেন।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক সমাপনীর ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।দেড়টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জেএসসি-জেডিসির ফলাফল নিয়ে বিস্তারিত জানাবেন।কাঙ্ক্ষিত এ ফলাফল শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল ছাড়াও মোবাইল-ইন্টারনেটে জানতে পারবেন। 

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://www.teletalk.com.bd) পাওয়া যাবে।

 

এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও আসবে প্রাথমিকের ফল।

ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

জেএসসি-জেডিসির

ফল পেতে www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ভিজিট করতে হবে।

 JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলেও ফল পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা