,

শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ

news-image

ঘন কুয়াশার কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৭টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ২ শতাধিক পন্য বাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা