,

নববর্ষ উদযাপনের ভিড়ে ছদ্মবেশী পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ভিড়ের ভেতর নানা ছদ্মবেশে পুলিশ থাকবে।
অপরাধী ধরতে ফাদার ক্রিসমাসের পোশাকে বা জুতো পালিশ ওয়ালা বা প্রেতজেল ফেরিওয়ালার ছদ্মবেশ ধরবে পুলিশ। ইস্তাম্বুলের পুলিশ নিজেরাই সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছে।
সান্তা ক্লজের পোশাকের সাথে ক্রিসমাসের সম্পর্ক থাকলেও তুরস্কে এই পোশাক দেখা যায় নববর্ষ উদযাপনের সময়।

তুরস্কের দৈনিক মিলিয়েত জানিয়েছে, গত কবছর ধরে পুলিশ নানা ছদ্মবেশে নববর্ষ উদযাপনের ভিড়ের ভেতর থাকছে।
শহরের কেন্দ্রে, বিশেষ করে ঐতিহাসিক তাকসিম চত্বরে, নববর্ষ উদযাপনে বহু লোকজন জড় হয়। অনেক রাত পর্যন্ত নাচ-গান হল্লা হয়।

এখানে প্রতিবারই মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ কারণেই পুলিশ সাম্প্রতিক বছরগুলোতে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। ইস্তাম্বুলের কেন্দ্রেই ৩১ ডিসেম্বর রাতে থাকবে পোশাকে বা ছদ্মবেশে পাঁচ হাজার পুলিশ। সারা শহরে থাকবে বিশ হাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা