,

পৌর নির্বাচনে আওয়ামী লীগ এগিয়ে

news-image

বাংলাদেশের পৌর নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনার কাজ প্রায় শেষ হয়ে এসেছে।

ভোর চারটা পর্যন্ত স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বেসরকারিভাবে দেখা যাচ্ছে ২৩৩ টির মধ্যে ১৭৫ টির বেশি পৌরসভায় জয় লাভ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছে।

সেই তুলনায় মূল প্রতিদ্বন্দ্বী দল বিএনপি জয় পেয়েছে ২১ টির মত পৌরসভায়।

এছাড়া জাতীয় পার্টি জয় পেয়েছে ১টিতে এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে ২৫ টির মত আসনে।

বুধবার নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পর সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নানা অনিয়ম ও সহিংসতার খবর পাওয়া যায়।

অনিয়মের অভিযোগে নরসিংদীর মাধবদী পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় একজন মারা গেছে।

বিএনপি দাবি করেছে ১৫৭টি পৌরসভায় ব্যাপক কারচুপি হয়েছে। অভিযোগ ছিল কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ারও।

Image copyrightfocus bangla
Image captionমুন্সিগঞ্জে একটি কেন্দ্রের বাইরে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

ইতোমধ্যে এ নির্বাচনকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর 'প্রহসন' বলে বর্ণনা করেছেন।

এছাড়া সামগ্রিকভাবে নির্বাচন নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজ বৃহস্পতিবার জানানো হবে।

তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফের মতে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এই নির্বাচন ছিল সবচেয়ে "শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু"।

প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিবউদ্দিন আহমেদও এক সংবাদ সম্মেলনে বলেছেন পৌর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা