,

প্রচলিত কিছু কুসংস্কার, যার ভিত্তি ইসলামে নেই

news-image

আমাদের দেশের অনেক সমাজের মানুষ এখনো ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখে না। আর ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে এখনো সমাজের বিভিন্ন স্তরে নানা ধরণের কুসংস্কার ছড়িয়ে আছে। প্রকৃত পক্ষে ইসলামে কোন প্রকার কুসংস্কার নেই। কিছু এলাকায় দেখা গেছে মানুষ রাতে নিম্নের কাজগুলো করে না। তারা মনে করে ইসলাম না করতে বলেছে তাই তারা করে না। অথচ ইসলাম কখনো এসব বিষয়ে না করে নাই।

যেমন:
রাতে বাঁশ কাটা যাবে না।
রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না।
রাতে নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা যাবে না।
রাতে কোনো প্রকার ফল-ফসল তোলা যাবে না ইত্যাদি।
অনেক এলাকার মানুষের মাঝেই এগুলো এবং রাতকেন্দ্রিক এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরীয়তে কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের  কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না।

এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন বা ইত্যাদি কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ পেরেশানীর শিকার হবেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয়, তাহলে কি তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন?

মোটকথা এ ধরনের অমূলক ধারণার পিছে পড়া যাবে না। ইসলামে তথা কোরআন ও হাদিসে এর কোন ভিাত্ত নেই। তথ্যসূত্র: মাসিক আল কাউসার

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা