বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৩০ সেকেন্ডে অন্যের কাছে নিজেকে পছন্দনীয় করে তুলতে…

news-image

একজন মানুষের কাছে পছন্দনীয় হতে হবে। কিন্তু হাতে সময় মাত্র ৩০ সেকেন্ড। কিভাবে সম্ভব? কোনো চাকরির ইন্টারভিউয়ে আছেন অথবা পার্টিতে। এসব স্থানে অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে নিতে হয়। তবে অধিকাংশরাই কাজটি সঠিকভাবে করতে পারেন না বলে জানান স্টাফিং ফার্ম 'রবার্ট হাফ'-এর এক্সিকিউটিভ ডিরেক্টর পল ম্যাকডোনাল্ড। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে তিনি দিয়েছেন এমন কিছু উপায়, যার মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডেই আপনি বিশেষ করে ইন্টারভিউয়ে বা রিজ্যুমির মাধ্যমে পছন্দনীয় হয়ে উঠবেন।

১. প্রথমেই জানতে হবে আপনি কি হাসিল করতে চাইছেন। এটা না জানলে কেউ-ই আপনাকে তা অর্জনে সাহায্য করতে পারবেন না। বিশেষ করে রিজ্যুমি প্রস্তুতে লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট করে তুলুন।

২. বুলেট পয়েন্টের মাধ্যমে মূল কথাগুলো তুলে ধরুন। আপনার কাজের ইতিহাস, ব্যাকগ্রাউন্ড, সফলতা এবং লক্ষ্য বুলেট পয়েন্টে প্রকাশ করুন।

৩. একটা গল্পের মতো করে নিজের সম্পর্কে তথ্য প্রকাশ করুন। অথবা আপনার সম্পর্কে কেউ কিছু জিজ্ঞাসা করলে তা এমনভাবে বলুন যেন তারা একটা গল্প শুনছেন। কারণ এসব ক্ষেত্রে আমাদের মন একটা যন্ত্রের মতো কাজ করতে থাকে। এতে গল্পের মতো কিছু মনটাকে হালকা করে।

৪. অর্থহীন বাক্য বা শব্দ প্রকাশ করবেন না। আগের চাকরি ছেড়ে দেওয়ার পেছনে বসের দোষের কথা তুলে ধরতে যাবেন না। নিজেকে প্রকাশ করতে অপভাষা ব্যবহার করবেন না। নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা একটা শিল্পের মতো। এর চর্চা করুন।

৫. এমনভাবে কথা বলুন যেন আপনি আলাপচারিতা আশা করছেন। অথবা তার সঙ্গে আলাপ করতে প্রস্তুত আপনি। এটি একধরনের উষ্ণ অভ্যর্থনা।

৬. যখন নিজের সম্পর্কে সংক্ষেপে কিছু বলছেন তখন সময় বেঁধে নিন। ঠিক করবেন, তিরিশ সেকেন্ডের মধ্যে বলে ফেলবেন আপনি। আগে থেকেই নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই সময়ের মধ্যে বলে ফেলার চর্চা করুন।

৭. অন্যের সঙ্গে আলাপের সময় আপনাকে কেমন দেখা যায়, তা একমাত্র দর্শক-শ্রোতাই দেখছেন। এটি দেখতে একা একা আলাপ করুন এবং তা ভিডিও করুন। দৃষ্টিকটু কিছু থাকলে তা চর্চার মাধ্যমে ত্যাগ করুন।

৮. যাবতীয় চর্চা শেষে একবার বন্ধুদের সঙ্গে একই কাজ করুন। তাদের মন্তব্য নিন এবং বাকিটুকু শুধরে ফেলুন। আরো ভালো করতে অভিজ্ঞদের পরামর্শের কোনো বিকল্প নেই। এরই মধ্যে চর্চা চালিয়েই যেতে হবে। উচ্চ বা নিম্ন কণ্ঠে কথা বলার চর্চা করুন। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান