,

এক বছরে ৩ বার সৌদি সফরে তুর্কি প্রেসিডেন্ট

news-image

সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। গতকাল মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট সৌদি আরবে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর রাজধানী রিয়াদে রাজা সালমানের সঙ্গে বৈঠকে বসেন। এ নিয়ে এরদোগান চলতি বছর তিনবার সৌদি আরব সফর করলেন।
 
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে, জ্বালানি খাতে সৌদি আরবের কাছ থেকে আরো ঘনিষ্ঠ সহযোগিতা পাওয়া এরদোগানের এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য। সফরের আগে এরদোগান দাবি করেন, তার সরকার ও সৌদি আরব সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছে।
 
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সংকটের শুরু থেকেই আংকারা ও রিয়াদ কাজ করে আসছে; তা সত্ত্বেও এরদোগান এ দাবি করলেন। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা বছরের পর বছর ধরে যে সহিংসতা চালাচ্ছে তার প্রতি সৌদি আরব এবং তুরস্ক- দু দেশেরই সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে।
 
রাজা সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরো বেশি গভীর হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে, দুই দেশই সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে সমর্থন করে। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতি এরদোগানের সমর্থন থাকায় আগের রাজা আবদুল্লাহর সময় তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে মারাত্মক টানাপড়েন সৃষ্টি হয়েছিল। 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১