,

জয়ে বছর শেষ করলো রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কস শিবির।

ম্যাচটিতে হ্যাটট্রিক করতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু নিজের দোষেই পারেননি। মিস করেছেন একটি পেনাল্টি। ২৪ মিনিটে প্রাপ্ত পেনাল্টি নিতে গিয়ে বারের উপর দিয়ে বল পাঠান রোনালদো। 

তবে ৪২ মিনিটে ভুল করেননি পর্তুগিজ এই উইঙ্গার। আবারো পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। দক্ষতার সঙ্গে তা লক্ষ্যভেদ করেন রোনালদো। ১-০তে লিড নেয় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা আনে সোসিয়েদাদ। ৪৯ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে গোলটি করেন বাঙ্গানা (১-১)।

তবে ৬৭ মিনিটেই রিয়ালকে ২-১ এ লিড এনে দেন রোনালদো। কর্নার থেকে প্রাপ্ত বলে নিচু ভলিতে গোল করেন তিনি। রিয়ালের হয়ে শেষ গোলটি করেন ভাসকেস। ৮৬ মিনিটে বদলি খেলোয়াড়ের এই গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজ শিবির (৩-১)।

এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসল রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। সেখানে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। রাতেই খেলা রয়েছে বার্সা ও অ্যাটলেটিকোর। দল দুটির কেউ জয় পেলেই শীর্ষস্থান ছেড়ে দিতে হবে রিয়াল মাদ্রিদকে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে