বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য সুরক্ষায় পান করুন শসার শরবত

news-image

স্বাস্থ্য ডেস্ক : চারদিকে শুধু রোদ আর ভ্যাপসা গরম। আর এ গরমে অতিষ্ঠ প্রতিটি মানুষ। তাইতো চলার পথে তারা কখনও দারস্থ হয় শসা কিংবা জুসের দোকানে। এ তো গেল সকালের কথা। আবার সারাদিন একটানা খাটুনির পর বিকালে বাসায় গেলেও মনটা চায় ঠান্ডা কিছু খেতে। এসময় মনটা শসা কিংবা একটু খানি লেবুর শরবতে তৃপ্তি মেটাতে চায়। কিন্তু এক্ষেত্রে সহজলভ্যতার দিক থেকে শসার শরবতই এগিয়ে। এটি একদিকে যেমন শরীরকে চাঙ্গা করতে কাজ করে তেমনি অন্যদিকে স্বাস্থ্যের জন্যও এটি সমান উপকারী।
শুধু তাই নয়, এই গরমে ত্বকের পাশাপাশি হজমের সমস্যা দূর করতেও এ পানীয়ের কোনো বিকল্প নেই। তাই অর্থসূচকের পক্ষ থেকে এবার জানিয়ে দেয়া হল-শসার শরবত তৈরির প্রক্রিয়া।
এখানে ক্লিক করুন ও আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে আমাদের সংযুক্ত থাকুন।
উপকরণ:
শসা কুচি ১ কাপ, পানি ২ কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল টামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ১টি (মিহি কুচি), লবণ পরিমাণ মত, বিট লবণ ১/২ চা-চামচ ও বরফ কুচি পরিমাণমতো।
প্রক্রিয়া:
বরফ বাদে সব উপকরণ ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার ব্লেন্ডার থেকে শরবত গ্লাসে ঢালুন। গ্লাসে বরফ কুচি দিয়ে নিজের পছন্দমতো পরিবেশন করুন।
প্রাণ জুড়াতে ভিন্ন স্বাদের অন্যতম উপকরণই হল শসা। কারণ এতে রয়েছে এমন সব খাদ্য উপাদান যা আপনাকে কোলেস্টেরল সমস্যা, ওজন সমস্যা ও হার্টের সমস্যা থেকেও মুক্তি দিবে। তাই এক ঢিলে দুই পাখি মারাই বুদ্ধিমানের কাজ। নিয়মিতই গরম থেকে বাঁচতে শসার তৈরি শরবত খান। ভাল থাকুন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান