,

আখাউড়ায় বিএনপির মেয়র প্রার্থীসহ চারজনের ভোট বর্জন

news-image

ভোট কারচুপি ও কেন্দ্র দখল করে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীসহ চারজন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।ভোট বর্জন করা এই চার প্রার্থী হলেন—বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন আল হোসেন চৌধুরী, সৈয়দ মশিউর রহমান বাবুল ও সোহেল ভুইয়া।

আজ বুধবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে মো. মন্তাজ মিয়া বলেন, গত রাতে পুলিশ তাঁর এজেন্ট ও কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মারধর করে। এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার খাদেম আহত হন। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর লোকজন ভোট জালিয়াতি করে।

এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কাজল বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। নির্বাচনে ভোটাররা স্বতঃফূর্তভাবে ভোট দিচ্ছেন। এখানে মোট ১১টি কেন্দ্রের ৭১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৯৫০ জন। মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৩৯ জন ও মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা