,

ঘাম থেকেই যার খুশবু ছড়ায়

news-image

মাওলানা আজিজুল হক ইয়াকুবী : মহান আল্লাহ তায়ালা নভোম-ল ও ভূম-লে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু থেকেই মহানবী সা. সর্বোত্তম। এমনকি তাঁকে যে উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে তা আল্লাহ তায়ালার আরশে আজিম থেকেও উত্তম। তিনি মহোত্তম আদর্শের অধিকারী। তিনি সকল মানবজাতির জন্য শ্রেষ্ঠতম পথিকৃৎ। তিনি সর্বপ্রথম মহাশূন্য ভ্রমণ করেছেন। তিনি সাইয়িদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন। তিনি সকল বিশ্ব মানবের কল্যাণের জন্য প্রেরিত। মহানবী সা. যে সর্বশ্রেষ্ঠ তা সুস্পষ্ট হয়ে উঠেছে হাদিসের বর্ণনায়।
যেমন, বিখ্যাত সাহাবি হযরত আনাস রা. বর্ণনা করেন, ‘আমি কোনো কস্তুরি, কোন আম্বর, কোন সুগন্ধি বস্তু রাসুল সা. অপেক্ষা অধিকতর খুশবুদার পাইনি। যদি কারো সাথে তিনি মোসাফাহা করতেন তবে সারাদিন ওই ব্যক্তির হাতে তাঁর মোসাফাহার খুশবু লেগেই থাকতো। আর যদি কোনো শিশুর মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন তবে খুশবুর কারণে ওই শিশু হাজারো শিশুর মাঝে অত্যন্ত সহজে পরিচিত হতো।’ তিরমিযি
প্রিয়নবী সা. একবার হযরত আনাস রা. এর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। প্রিয়নবী সা. এর দেহ মোবারক ঘর্মাক্ত হয়ে উঠল। হযরত আনাস রা. এর মা তাঁর ঘাম মোবারক একটি শিশিতে ভরে নিচ্ছিলেন। রাসুল সা. তাকে জিজ্ঞেস করলেন, তুমি কী করছো? তিনি জবাব দিলেন, হুজুর আমরা আপনার মোবারক ঘামকে আমাদের সুগন্ধির সঙ্গে মিশ্রিত করবো। কেননা, আপনার এই মোবারক ঘাম সর্বোত্তম সুগন্ধি।’ তিরমিযি
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে