,

আড়াই ঘণ্টায় ৬০ ভোটকেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই ৬০টি ভোটকেন্দ্র সরকারদলীয়রা দখলে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এর মধ্যে গাজীপুর, হবিগঞ্জ ও ভোলায় ১৮টি কেন্দ্রের কথা উল্লেখ করা হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর কিছুক্ষণ পরই বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যান। নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের কাছে তারা দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখল ও হামলার অভিযোগ জানান।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ইসিতে যান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোট শুরুর আড়াইঘণ্টার মধ্যে সরকারদলীয়রা ৬০টি ভোটকেন্দ্র দখল করেছে। আড়াই ঘণ্টার মধ্যেই এই যদি নমুনা হয়, আমাদের শঙ্কা, ভোট শেষ হওয়ার আগেই সরকারদলীয়রা লুণ্ঠনের মাধ্যমের আরেকটি প্রহসনের নির্বাচন উপহার দেবে।’

‘ভোট শুরু হয়েছে ৮টায়। কিন্তু এ সময় নির্বাচন কমিশনে একজন কমিশনার (শাহ নেওয়াজ) ছাড়া আর কাউকে দেখা যায়নি। তারা সবাই ৯টার পর এসেছেন। তা হলে তারা কীভাবে ভোট পর্যবেক্ষণ করছে?’ সিইসির কাছে প্রশ্ন করেন তিনি।

ড. ওসমান বলেন, ‘আমাদের অভিযোগগুলো নির্বাচন কমিশনার শাহ নেওয়াজকে জানিয়েছি। তিনি এখান থেকে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন করছেন। কিন্তু আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী অসহায়। ফোন করেও কাজ হচ্ছে না।’

তবে বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে বলে জানান ড. ওসমান। বলেন, ‘কোনো অবস্থাতেই ভোট বর্জন করবে না বিএনপি।’ 

এ সময় ড্যাবের সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ ও মাসুদ তালুকদার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে