,

নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন এনরিক

news-image

২০০০ সালের কথা মনে আছে? বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ বিশ্ব রেকর্ড মূল্যে কিনে নিলো লুই ফিগোকে! দারুণ বিতর্কিত সেই ট্রান্সফারের পুনরাবৃত্তি করতে চায় রিয়াল? শোনা যাচ্ছে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারকে বার্সেলোনা থেকে তার ক্লাবে নিয়ে আসতে চান। কিন্তু বরাবরের মতো কাতালানরা এটাকে অসম্ভবই মানছে।

বিষয়টা হলো, একটি খবর বেরিয়েছে। তার মধ্যে কিঞ্চিত সত্যতা না থাকলে সেই খবর তো আর প্রকাশ পায় না। নিশ্চয়ই নেইমারকে রিয়ালে নেয়ার কথা ক্লাবের কোনো না কোনো পর্যায়ে আলোচনা হয়েছে। সেই খবরই এসেছে মিডিয়ায়। নু ক্যাম্প থেকে সান্তিয়াগো বার্নাবু যাওয়ার মতো স্পর্শকাতর সংবাদ তো এমনিতে ডাল পালা মেলতে পারে না।

২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় নেইমারের চুক্তি। বহুদিন ধরে দীর্ঘ মেয়াদী নতুন চুক্তির কথা শোনা যাচ্ছে। হালে শোনা গেলো, বার্সেলোনাতে নেইমারের বেতন তিন গুন হচ্ছে। এসবই আসলে আলোচনায় আছে। কোনটাই বাস্তবতার মুখ দেখেনি। এরকম এক সময়েই নেইমারের ওপর রিয়ালের আগ্রহের কথা শোনা গেলো।

বার্সেলোনার কোচ লুই এনরিক এসব কথাকে গ্রাহ্য করেন না। তিনি সোজা বলে দিলেন, "এটা ফুটবলের তথাগত গুজবেরই অংশ।" হবে হয়তো গুজব। ২০০০ সালের কথাও মনে করা যায়। ৫ বছর বার্সেলোনায় থাকা ফিগোর রিয়ালে যাওয়ার কথা কেউ ভাবতে পেরেছিল? পারেনি। তাহলে নেইমারের এই ব্যাপারটি গুজব বলে একেবারে উড়িয়ে দিলে কি চলে?

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা