বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টেস্টে জয় থেকে ৬ উইকেট দূরে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪১৬ রানের টার্গেট দিয়েছে সফরকারী ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ১৩৬ রানে চতুর্থ দিন শেষ করেছে প্রোটিয়ারা। জয়ের জন্য শেষ দিনে দরকার ২৮০ রান। 
ডারবানের কিংসমিডে আগের দিনের ৩ উইকেটে ১৭২ রান নিয়ে ব্যাটিং শুরু করেন দুই ইংলিশ ব্যাটসম্যান জো রুট ও জেমস টেইলর। ডেন পিট ও স্টিয়ান ভ্যান জিলের বোলিং তোপে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। তবে জনি বেয়ারেস্টোর দৃঢ়তায় শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৩২৬ রান তুলতে পারে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮৯ রানে এগিয়ে থাকায় প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৪১৬ রান। বেয়ারেস্টোর ব্যাট থেকে আসে ৭৯ রান। এছাড়া জো রুট করেন ৭৩ রান। প্রোটিয়াদের সফলতম বোলার ডেন পিট নেন ৫ উইকেট। ভ্যান জিলের শিকার ৩টি। 
৪১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেন ডিন এলগার ও ভ্যান জিল। তাদের ৫৩ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন বেন স্টোকস। এরপর তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসান দীর্ঘদেহী পেসার স্টিভেন ফিন। এলগার, আমলা ও ডু প্লেসিসকে হারিয়ে ১৩৬ রানে চার উইকেট পতনে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। এ অবস্থাতেই চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। এলগার করেন ৪০ রান। আর ভ্যান জিলের ব্যাট থেকে আসে ৩৩ রান। ৩৭ রান নিয়ে অপরাজিত আছেন ডি ভিলিয়ার্স। তার সঙ্গী হিসেবে আছেন নাইটওয়াচ ম্যান ডেল স্টেইন (০)। 
জয়ের জন্য আফ্রিকার দরকার আরো ২৮০ রান। হাতে আছে পূর্ণ একটি দিন ও ছয়টি উইকেট। কিন্তু শেষ দিনের পিস বলে জয়ের পাল্লাটা এখন সফরকারী ইংল্যান্ডের পক্ষেই।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান