,

ঢাকায় আসছেন ঋতুপর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ১ জানুয়ারি বর্নাঢ্য আয়োজনে অুনষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব’। প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে এমন আয়োজন এবারই প্রথম। মান্না ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বর্নাঢ্য এ উৎসবের মধ্যদিয়ে দেশের ৭ জন গুণী চলচ্চিত্র অভিনয়শিল্পীকে প্রদান করা হবে মান্না স্মৃতি পদক।
উৎসবে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শিত হবে। সেই সাথে মঞ্চ পারফরমেন্স করবেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে অংশ নিয়ে মান্নার স্মৃতিচারণ করবেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এ লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর তার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
মান্না উৎসবে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শনসহ ৭ গুণী শিল্পীকে মান্না স্মৃতি পদক প্রদান ও স্মৃতিচারণা। অনুষ্ঠানে মান্নার সঙ্গে শুটিংকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

উল্লেখ্য, প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে