,

নির্ভয়ে ভোট কেন্দ্রে যান: সিইসি

news-image

পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করি উৎসবমুখর পরিবেশে ভোট হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আশা করি আরও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। সকলের অংশগ্রহণে এ পৌরসভা নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে আমরা কোন অন্যায় কাজ করিনি। নির্বাচন পর্যবেক্ষকদের প্রসঙ্গে সিইসি বলেন, প্রচুর পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমরা অনুমতি দিয়েছি। সবই আমাদের দেশি পর্যবেক্ষক। একটি বিদেশি পর্যবেক্ষক সংস্থা শেষ সময়ে আবেদন করেছিলেন। আমরা স্বরাষ্ট্্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সরকার যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তবে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন। সিইসি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৯১জনকে ১০লাখ ২৬হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪জনকে কারাদ- দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা